স্মার্টফোনের বিজ্ঞাপনে নতুনত্ব আনতে অনার ৬০০এস ফাইভজি-এর জন্য বিশেষ ডিজিটাল বিজ্ঞাপন তৈরি করেছে অ্যাডসেলেরেট টেকনোলজিস লিমিটেড। এই বিজ্ঞাপনে শুধু পণ্যের প্রচারণা নয়, বরং ব্যবহারকারীদের জন্য রাখা হয়েছে নিজের ছবি দিয়ে ভিডিও তৈরির সুযোগ।
বিজ্ঞাপনটিতে নিজের ছবি যুক্ত করে পছন্দমতো নির্দেশনা দিলেই তৈরি হবে পাঁচ সেকেন্ডের একটি ভিডিও। ভিডিওটি লম্বা বা আড়াআড়ি দুইভাবেই তৈরি করা যাবে। চাইলে সেটি দেখার পর ডাউনলোডও করা যাবে। অনলাইন সংবাদমাধ্যমে বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে দুটি ভিন্ন উপায়ে। একটি ফ্লোটিং অ্যাড, অন্যটি ইমেজ ওভারলে অ্যাড। দুই ক্ষেত্রেই ব্যবহারকারীরা বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হয়ে ভিডিও তৈরির সুবিধা নিতে পারবেন।
অ্যাডসেলেরেট টেকনোলজিস লিমিটেড বাংলাদেশের একটি বিজ্ঞাপন ও প্রযুক্তি প্রতিষ্ঠান। ডিজিটাল বিজ্ঞাপন, রিটেইল মার্কেটিং, ট্রেড মার্কেটিং ও আউটডোর বিজ্ঞাপনসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে প্রতিষ্ঠানটি।
অনার বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি। এজেন্টিক এআইসহ কৃত্রিম বুদ্ধিমত্তার নানা অগ্রগতির এ যুগে এআইভিত্তিক ইকোসিস্টেমকে গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করা এবং স্মার্ট ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি।
গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনার এমনসব প্রযুক্তিপণ্য তৈরি করছে, যা আরও বুদ্ধিদীপ্ত ও কানেক্টেড বিশ্ব গড়ে তুলতে ভূমিকা রাখছে। অনারের প্রোডাক্ট পোর্টফোলিওতে রয়েছে এআই ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, এআইওটি প্রযুক্তিপণ্য, হোম অ্যাপ্লায়েন্সসহ নানা ধরনের স্মার্ট ডিভাইস।
অনার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন honor.com/bd অথবা ইমেইল করুন info@smart-honor.com ঠিকানায়।