চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা পর্যালোচনা এবং অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত সড়কের অবস্থাও আমলে নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ সিদ্ধান্তের আওতায় পড়বে, এইচএসসি, এইচএসসি-বিএমটি, আলিম, ভোকেশনাল এইচএসসি এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা। সংশোধিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে আন্তঃশিক্ষা বোর্ড।