পাসের হার সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে, কম মাদ্রাসায়

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। আজ সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে, আর সবচেয়ে কম মাদ্রাসা বোর্ডে।

ফলাফলে পাসের হারে ঢাকা বোর্ড ৭১.৬৩% রাজশাহী বোর্ড ৬৩.৬৭% কুমিল্লা বোর্ড ৬৫.৪২% যশোর বোর্ড ৬৬.২৭% চট্টগ্রাম বোর্ড ৫৯.৪৮% বরিশাল বোর্ড ৬০.৩৫% সিলেট বোর্ড ৫৮.৩৩% দিনাজপুর বোর্ড ৫৮.০৫% ময়মনসিংহ বোর্ড ৫৭.৩৯% মাদ্রাসা বোর্ড ৫৫.৪৯% এবং কারিগরি বোর্ড ৫৮.২০%।