চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী। এ বছর মাদ্রসায় শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেশি।
আজ সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফলে দেখা যায়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ০ শতাংশ পাস প্রতিষ্ঠান ৫৭টি, ২০২৫ সালে ছিল ৪৮টি। এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে ০ শতাংশ পাস প্রতিষ্ঠান ২২৬টি, ২০২৫ সালে ছিল ৮৬টি।