এবার এসএসসির ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ নেই: প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের ১৬ বছর এসএসসিতে গড় পাশের হার ছিলো ৮৩.৭০%। এবার ফলাফলের সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না।

প্রায় দুই দশকের মধ্যেই এবার সবচেয়ে খারাপ হলো এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল। কমেছে পাশের হার ও জিপিএ–৫। গড় পাসের হার ৬২ দশমিক দুই পাঁচ শতাংশ, যা গতবারের চেয়ে ৬ শতাংশ কম।

ফলাফল উদ্বোধন করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নে এমন ফলাফল। চাইলেই ফলাফল চ্যালেঞ্জ করতে পারবেন শিক্ষার্থীরা।

আন্তঃশিক্ষা বোর্ড জানায়, এবার একাদশে মোট আসন ২৫ লাখ। এসএসসিতে পাস করেছে ১১ লাখ। আগের মতই ফলাফলের ভিত্তিতে কলেজে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।