২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। সোমবারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সূচি প্রকাশ করে।
এতে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
বিস্তারিত সূচীতে দেখা যায়, ১৪ মার্চ বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হবে। সব তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল এবং ২২ এপ্রিলের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই সময়সূচি প্রকাশ করা হয়েছে।
তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।