‘হাউজফুল’ সিনেমার নতুন কিস্তি ‘হাউজফুল ৫’ নিয়ে ব্যস্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সে কাজ করতে গিয়েই এবার গুরুতর আহত হলেন খিলাড়ি।
ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর চোখ। জানা যায়, সেটেই একটি দৃশ্যের শুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েন অক্ষয়। এই দুর্ঘটনায় তাঁর চোখ সবথেকে বেশি আঘাত পেয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, শুটিং চলার সময় দূর থেকে কিছু একটা দ্রুত বেগে এসে তাঁর চোখে আঘাত করে।
এই ঘটনার পরই সেটে চিকিৎসক ডাকা হয়। তিনিই প্রাথমিক চিকিৎসা করেন। ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেন আক্কির চোখ। আপাতত সেই চিকিৎসক জানিয়েছেন, বিশ্রামে থাকতে হবে অক্ষয়কে।
প্রসঙ্গত, হাউজফুল ৫ পরিচালনা করছেন তরুণ মানসুখানি। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাবে ছবিটি। আর তখনই ছবিতে কারা কারা থাকতে চলেছেন সেটা প্রকাশ্যে আনা হয়েছে। পুরো যে নক্ষত্রখচিত ছবি হতে চলেছে বলার অপেক্ষা রাখে না।
থাকবেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, প্রমুখ।