বিয়ের ৩৭ বছর পর, গোবিন্দাকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী? মুখ খুললেন সুনীতার ম্যানেজার

বলিউড অভিনেতা গোবিন্দ সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনের জন্য বেশ কয়েকবার শিরোনামে এসেছেন। কারণ অনলাইনে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, তিনি ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা ৩৭ বছরের বিবাহিত জীবন ছেড়ে বের হতে চাইছেন। এবার ভারতীয় গণমাধ্যম মিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীতার ম্যানেজার স্পষ্ট করে দিলেন যে, এই দম্পতির দাম্পত্য জীবন আদৌ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা!

গোবিন্দ ও সুনীতার দাম্পত্য জীবনের টানাপোড়েনের খবর অস্বীকার করে পোর্টালকে সুনীতার ম্যানেজার বলেন, ‘এটি সত্যি নয়।’ তবে এই গুজব নিয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

এর আগে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা এইচটি সিটিকে বলেন, ‘সাম্প্রতিক সাক্ষাৎকারে সুনীতা জি যা বলছেন, তার ফলেই এই গুঞ্জন শুরু হয়। তিনি হয়তো একটু বেশিই বলে ফেলেছেন। আর জানেন গোবিন্দ স্যার... একটা সমস্যা আছেই।’ এই দম্পতির মধ্যে আইনি প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘না, তারা এখন জড়িত নয়, আমি সবাইকে এক বা দুই দিন অপেক্ষা করার জন্য অনুরোধ করছি।’

একটি সূত্র ইটাইমসকে জানিয়েছে, সুনীতা কয়েক মাস আগে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু তারপর থেকে আর কোনও আপডেট আসেনি।

গোবিন্দর ভাইঝি তথা ভাইপো আরতি সিং এবং কৃষ্ণা অভিষেক এই গুজবকে ভিত্তিহীন গসিপ বলে উড়িয়ে দিয়েছেন। যদিও এই গুজব নিয়ে এখনও কোনও ব্যাখ্যা দেননি এই দম্পতি।

প্রসঙ্গত, একটি বিয়ের অনুষ্ঠানে গোবিন্দর সঙ্গে যখন প্রথম দেখা হয় তখন সুনীতা নবম শ্রেণিতে পড়েন। দুজনের মধ্যে একটি পারিবারিক সম্পর্কও ছিল। সুনীতা গোবিন্দর মামার শ্যালিকা, যিনি তাকে বলিউডে এনেছিলেন। তবে তাদের প্রেম প্রকাশ পায় বহু বছর পর। তাদের দাম্পত্য সম্পর্ক ৩৭ বছরের। টিনা আহুজা ও যশবর্ধন নামে তাঁদের দুটি সন্তানও রয়েছে।