ঈদ বিশেষ—তারার হল স্মৃতি

মাস্কের ওপর দিয়েই আমাকে চিনে ফেলে, পেছনে দৌড়াতে থাকে: রোশান

সত্যি বলতে ছোটবেলায় কখনও ঈদে ছবি দেখার সুযোগ হয়নি। বড়বেলাতেও নয়। কারণ ঈদে সবসময় থেকেছি গ্রামেরবাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ায়। সিনেমার জন্যই ঢাকায় প্রথম থাকা হয় ঈদের সময়ে। আমার প্রথম চলচ্চিত্র ‘রক্ত’র কারণে। ২০১৬ সালে। এতটা তো আসলে নিজেকে বড় পর্দায় দেখব, এটা তো স্বপ্ন ছিল।

অনেক বেশি অপেক্ষায় ছিলাম। আমার চরিত্রটা ভীষণ ভালো লেগেছিল, তা আমি হলে বসেই টের পেয়েছিলাম। আমি মাস্ক পরে গিয়েছিলাম।

মায়া চলচ্চিত্রে রোশান ও ববি। ছবি ফেসবুক থেকে নেওয়াযদিও নতুন আমি। তারপরও কিছু মানুষ মাস্কের ওপর দিয়েই আমাকে চিনে ফেলে। এটা আমার কাছে ছিল ভীষণ আনন্দের। মূলত আমি ছবি দেখে বের হয়ে যাচ্ছিলাম। তখনই আমাকে চিনে ফেলে, আমার নাম ধরে তারা ডাকতে থাকে। এমন কি পেছন পেছন দৌড়াতে থাকে। এরপর সেলফি তুলে তাদের দৌড় থামাই।

এবারও ঈদে আসছে চলচ্চিত্র। ‘মায়া: দ্য লাভ’ নামের এ ছবিটিও দর্শকদের সঙ্গে দেখার ইচ্ছে আছে।

অনুলিখন: ওয়ালিউল বিশ্বাস