গিয়াস উদ্দিন সেলিমের সবশেষ সিনেমা 'কাজলরেখা' মুক্তি পেয়েছে গত ঈদে। প্রায় দেড় মাস পর এটি যাচ্ছে আমেরিকা ও কানাডায়। আজ (৩১ মে) থেকে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশ দুটির থিয়েটারে।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। তিনি বলেন, ‘দেশের দর্শকদের কাছ থেকে কাজলরেখার জন্য অনেক প্রশংসা পেয়েছি। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। এটা একজন পরিচালক হিসেবে আমাকে আনন্দ দিয়েছে।’
চার ‘শ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘কাজলরেখা'। এটি মৈমনসিংহ গীতিকার পাঠকপ্রিয় আখ্যান।
কাজলরেখার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে মঞ্চ থেকে উঠে আসা মন্দিরার বড় পর্দায় অভিষেক হতে চলেছে এ সিনেমা দিয়ে।
এ ছাড়া ‘কঙ্কণ দাসী’র খলচরিত্রে আছেন রাফিয়াত রশিদ মিথিলাকে। সিনেমায় রাজা হয়েছেন ‘পরাণ’ ও ‘হাওয়া’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা শরীফুল রাজ। খল চরিত্রে কাজ করেছেন খাইরুল বাশার।
আরও আছেন অভিনেতা আজাদ আবুল কালাম, গাউসুল আলম শাওন, সাহানা সুমি, ইরফান সেলিম সুজয়সহ অনেকে।