সম্প্রতি কয়েকটি ছবি ও ভিডিও ফাঁসের পর থেকেই আলোচনায় অভিনেত্রী পরী মণি ও অভিনেতা শরীফুল রাজ দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দম্পতিকে নিয়ে যেমন আলোচনার শেষ নেয়, তেমনি নিজেরাও একে অপরকে উদ্দেশ করে দিচ্ছেন স্ট্যাটাস।
এরই মধ্যে একটি টকশোতে গিয়েছিলেন শরীফুল রাজ। সেখানেও তিনি কথা বলেছেন পরী মণিকে নিয়ে। সেই ভিডিও শেয়ার করে নিজের ফেসবুকে আইডিতে আজ সোমবার একটি স্ট্যাটাস পোস্ট করেছেন পরীমণি। পোস্টে পরী শরীফুল রাজকে উদ্দেশ করে লেখেন, আপনার লাইভের সব কথার উত্তর আপনাকে আজ লাইভেই দেব। ততোক্ষণ সুস্থ এবং স্বাভাবিক মস্তিষ্কে থাকার চেষ্টা করবেন অবশ্যই।
স্ট্যাটাসে উপস্থাপিকার প্রশংসা করে পরী মণি লেখেন, Md Sariful Razz আপনি একটু সংযত হতেই পারতেন। সামনে বসে থাকা একজন নারী উপস্থাপক এতো ভদ্রতার সঙ্গে আপনাকে প্রশ্ন করছেন, কথা বলছেন অথচ আপনি অসভ্য এবং উগ্রতার সঙ্গে তর্ক করার মতো করে কথা বলে যাচ্ছেন! আপনাদের বন্ধুদের একান্ত মূহুর্তের সেই সব বাজে, নোংরা ভাষা আপনি সেটাও বলে ফেললেন!
পরী লেখেন, 'ফর এন এক্সাম্পল' বলে সামনে বসা নারীকে আপনার ওয়াইফ হিসেবে দাঁড় করে কিছু ব্যাখ্যা দেওয়া একজন নারীকে বিব্রত করতে পারে এটা বোঝেন না?
আজ ফেসবুকে লাইভে আসবেন জানিয়ে পরী লেখেন, আপনার কালকের লাইভের সব কথার উত্তর আপনাকে আজ লাইভেই দেব। ততোক্ষণ সুস্থ এবং স্বাভাবিক মস্তিষ্কে থাকার চেষ্টা করবেন অবশ্যই।