দ্বিতীয় সন্তানের মা হলেন জনপ্রিয় পপতারকা রিয়ানা। গত বুধবার সন্তানের জন্ম দেন গায়িকা। সন্তানের জন্মের সময় রিয়ানার পাশে ছিলেন প্রেমিক জনপ্রিয় র্যাপার এসাপ রকি। বিলবোর্ডের প্রতিবেদনে জানা যায়, সন্তান ও রিয়ানা দুজনেই সুস্থ রয়েছেন।
কসমোপলিটনের প্রতিবেদনে জানা যায়, ২০২০ সাল থেকে র্যাপার এসাপ রকির সঙ্গে সম্পর্কে রয়েছেন রিয়ানা। ২০২২ সালের মে মাসে এই যুগলের প্রথম সন্তান। এর এক বছর পরেই দ্বিতীয় সদস্যের আগমন পরিবারে। রিয়ানা-রকির প্রথম সন্তানটি পুত্র। আর দ্বিতীয় সন্তানটি পুত্র নাকি কন্যা সে সম্পর্কে কিছু জানা যায়নি।
সংশোধনী: এমটিও নিউজ, হার্পারস বাজারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে রিয়ানার কন্যা সন্তানের হওয়ার খবর প্রকাশ করে itvbd.com। ওইসব সংবাদমাধ্যম পরবর্তীতে তা সংশোধন করে। সেই অনুযায়ী itvbd.com-এ এই সংবাদটিতেও কিছু সংশোধনী আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে পৃথক সংবাদও প্রকাশ করা হয়েছে। পৃথক সংবাদে রিয়ানার পুত্রসন্তান জন্মদানের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই সংবাদের লিংক এখানে দেওয়া হলো।