কনসার্টের জন্য সময় এগিয়ে বিয়ে ওয়ারফেইজের সামিরের

বিয়ে করেছেন ওয়ারফেইজ ব্যান্ডের গিটারিস্ট সামির হাফিজ। পাত্রী ইসমত আরা মুমু তার পূর্ব পরিচিত। গত ২১ ফেব্রুয়ারি তাঁরা শুভ কাজটি সেরেছেন।

বিয়ের সংবাদটি জানানোর সময় মজার একটি ঘটনা শেয়ার করলেন ওয়ারফেইজ ব্যান্ডের দীর্ঘদিনের এই গিটারিস্ট। 
ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘আমাদের বিয়ের কথা ছিল আজ (২৩ ফেব্রুয়ারি)। কিন্তু রংপুরে আজ একটা কনসার্ট ছিল। এটার জন্য বিয়ে দুই দিন এগিয়ে ২১ ফেব্রুয়ারি করতে হয়েছে। এতে ভালোই হয়েছে, একটা জাতীয় দিন আমাদের জন্য আরও বিশেষ হয়ে গেল।’

সামির যখন কথা বলছিলেন, তখন তিনি রংপুরে। অনুমতিজনিত কারণে কনসার্টটি শেষ অবধি হয়নি। সামির জানালেন, বছর দুয়েক আগে মুমুর সঙ্গে আরেকটি কনসার্টে পরিচয় হয় তাদের। সেটা ছিল জেসিআই ব্যান্ড ফেস্ট। লাবিব নামের এক বন্ধু তাদের পরিচয় করিয়ে দেন। এরপর মুমু ও সামিরের বন্ধুত্ব। সেটাই পারিবারিকভাবে বিয়েতে রূপ নিলো গত একুশে ফেব্রুয়ারি। স্ত্রীকে নিয়ে রংপুরে সামির। ছবি ফেসবুক থেকে নেওয়া