ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া মাগুরার সেই ৮ বছর বয়সী শিশুকে উৎসর্গ করে হৃদয়স্পর্শী গান ‘মাগুরার ফুল’। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। ‘মাগুরার ফুল’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর দিয়েছেন গীতিকবি-সুরকার মাহবুবুল খালিদ। বাপ্পার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মৌটুসী খান, মৌলি মজুমদার ও মৌমিতা বড়ুয়া।
ইতিমধ্যে গানটি অবমুক্ত হয়েছে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। সংগীতায়োজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান।
মাগুরার ফুল গানের ইউটিউব লিংক: