কন্যাসন্তানের বাবা হলেন ইমরান

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল প্রথমবারের মতো বাবা হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরান–জেরিন দম্পতির ঘরে জন্ম নেয় ফুটফুটে এক কন্যাশিশু।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ (১ ডিসেম্বর) বিকালে নবজাতকের জন্ম। এদিকে মেয়ের জন্মের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন ইমরান। তিনি লিখেছেন, ‘প্রথমবারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর, সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।’

ইমরান ও জেরিন। ছবি: ফেসবুক থেকে নেওয়া২০২৩ সালের ২৪ মে পারিবারিক আয়োজনে মেহের আয়াত জেরিনকে বিয়ে করেন ইমরান। বিয়ের দেড় বছরের মাথায় তাঁদের সংসারে এলো নতুন আনন্দ।

২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন ইমরান। এরপর একক গায়ক, সংগীত পরিচালক ও প্লেব্যাক শিল্পী হিসেবে গত এক যুগে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। চলচ্চিত্রে গান গেয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।