পরশু মেহেদি হাতে ছবি, আজ কণার বিয়ে?

একটি ছবি পোস্ট হতেই শোবিজে শুরু হলো সরগরম আলোচনা। কণ্ঠতশিল্পী কণা হাতে রাঙা মেহেদির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার হাতে মেহেন্দি’। সঙ্গে কিছু ইমোজি। আর সেই একটুখানি ইঙ্গিতেই ভক্তদের প্রশ্ন, কনা কি সত্যিই বিয়ে করছেন?

হেমন্ত এলেই শোবিজে যেন বিয়ের আমেজ। গায়িকা পূজা, নির্মাতা মিজানুর রহমান আরিয়ানসহ অনেকে ইতিমধ্যে বিয়ের খবর জানিয়েছেন। তার মাঝেই কণার মেহেদির ছবি কৌতূহলকে আরও বাড়িয়েছে। কেউ লিখেছেন, ‘কণা কি তাহলে বিয়ে করছে?’ কেউ আবার ইতিমধ্যেই শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

সব গুঞ্জনের শেষটা জানালেন কণা নিজেই। জানান, তিনি বিয়ে করছেন না। তাঁর ভাষায়, ছবিটি পোস্ট করার পর একের পর এক ফোন আসছে, কিন্তু এটি কোনো বিয়ের ছবি নয়।

তাহলে ছবিটি কোথাকার? কণার উত্তর, এটি ‘মেহেন্দি’ নামের একটি নতুন গানের ভিডিও শুটিংয়ে তোলা। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নিশ।

মেহেন্দির পোস্টার। ছবি: কাইনেটিক মিউজিকএর সুর ও সংগীত করেছেন সানজয়। কাইনেটিক মিউজিকের এই ভিডিওতে কনার পাশাপাশি দেখা যাবে সুনেহরা তাসনিমসহ আরও কয়েকজনকে।

সব মিলিয়ে পরিষ্কার, মেহেদির রং জমলেও কণার জীবনে আপাতত রঙিন হচ্ছে গান-ভিডিওর গল্পে!