মা হচ্ছেন ঈশানা

ঈশানা খান। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় হয়েছিলেন প্রথম রানারআপ। এরপর নিয়মিত তাঁকে দেখা গেছে টিভি পর্দায়। একের এক জনপ্রিয় সব নাটকে হাজির হয়েছেন। র‌্যাম্প মডেল হিসেবেও বেশ ভালো করছিলেন।

মিডিয়ায় আসার ১ দশক পর ২০১৯ সালে বিয়ে করেন তিনি। হয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী। এবার এই অভিনেত্রী দিলেন সুখবর।

জানালেন মা হতে যাচ্ছেন তিনি। ঈশানা জানান, এখন তিনি জীবনের গুরুত্বপূর্ণ সময় পার করছেন। শিগগিরই আসবে তাঁদের ঘরে নতুন অতিথি। 

২০১৯ সালের ১০ জুলাই বিয়ে করেন এই অভিনেত্রী। তার স্বামী সারিফ চৌধুরী। পেশায় তিনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন ধরেই থাকেন অস্ট্রেলিয়া।