যমজ বোন জারা ও সারা। তাদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘মন বদল’। দুই বোনের চরিত্রেই অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।
নাটকটি নির্মাণ ও চিত্রনাট্য করেছেন মাহমুদ মাহিন, প্রযোজনা করেছে সিএমভি। যমজ বোনদের বিপরীতে তরুণ চিকিৎসক আদিলের চরিত্রে দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা মাহিন বলেন, ‘এটি পারিবারিক আবহে তৈরি এক ক্লাইমেক্সধর্মী গল্প। যমজ বোনদের মধ্যে মিল, খুনসুটি আর একে অপরের জন্য ত্যাগ—সবকিছুই উঠে আসবে এতে। প্রেমের গল্প হলেও, আদিল চরিত্রের রসায়ন গল্পে ভিন্ন মাত্রা এনেছে। রয়েছে একটি আইটেম গানের চমকও।’
গল্প অনুযায়ী, আদিলের সঙ্গে সারার বিয়ে ঠিক হয়।
এই আইটেম গানে পারফর্ম করেছেন মুমতাহিনা টয়া। জমকালো পোশাকে ও নৃত্যে তাকে দেখা যাবে নাটকে বিশেষভাবে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এটি দেখা যাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।