বিমান বিধ্বস্ত: চলচ্চিত্র শিল্পী সমিতির শোকবার্তা

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

আজ সোমবার (২১ জুলাই) এক অফিসিয়াল শোকবার্তায় তারা জানায়, ‘নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আহত, ক্ষতিগ্রস্ত অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এর আগে দেশের বেশ কয়েকজন তারকা যেমন হানিফ সংকেত, শাকিব খান, জয়া আহসান, অপু বিশ্বাস, শবনম বুবলী, পূজা চেরী, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ—তাদের সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা ও সহানুভূতির বার্তা জানান।

এই দুর্ঘটনায় নিহতদের সংখ্যা এরই মধ্যে ২০-তে পৌঁছেছে বলে জানা গেছে। আহতদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে।