রবিঠাকুরকে একা ছেড়ে দিন, অনুপম খেরের উদ্দেশে স্বস্তিকা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা যাবে সেলুলয়েড পর্দায়। আর তার মুখাবয়বে হাজির হবেন বলিউড অভিনেতা অনুপম খের। বিষয়টি গত ৮ জুলাই এই অভিনয়শিল্পী নিজেই জানিয়েছেন তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। তখন থেকেই এটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। আর তাতে সামিল হলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

অনুপম খেরের নাম উল্লেখ না করে টুইটারে ৯ জুলাই স্বস্তিকা লিখেছেন, ‘কেউ রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন না। ওই মানুষটিকে একা ছেড়ে দিন।’ক্যারিয়ারের ৫৩৮তম সিনেমায় রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করবেন অনুপম। ৮ জুলাই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে রবীন্দ্রনাথ লুকে নিজের ছবি পোস্ট করেছেন অনুপম খের।

বিস্তারিত আরো পরে জানাবেন বলে উল্লেখ করেন। ইংরেজি অক্ষরে হিন্দিতে তিনি লেখেন, ‘এ আমার সৌভাগ্য যে আমি গুরুদেবের চরিত্রে পর্দায় অভিনয় করতে পারছি। সিনেমার বিস্তারিত শিগগিরই জানানো হবে।’