কলকাতায় ফোন খোয়ালেন রাজ, যোগাযোগ করলেন পরীর সঙ্গে!

কলকাতার নন্দন মঞ্চে চলছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানে 'পরাণ' ও 'দামাল' নিয়ে হাজির হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। তবে গিয়েই পড়লেন বিপদে। হারিয়েছেন তার মুঠোফোন। অগত্যা বাধ্য হয়ে যোগাযোগ করলেন স্ত্রী পরী মণির সঙ্গে। 
জানা যায়,  শনিবার (২৯ জুলাই) রাতে সিনেমা দেখতে গিয়েছিলেন শরিফুল। তখনই ঘটনাটি ঘটে। চারদিকে হন্যে হয়ে খুঁজেও মেলেনি তার সন্ধান। এই ঘটনার পরেই কার সঙ্গে প্রথম যোগাযোগ করার চেষ্টা করেন রাজ? সূত্র বলছে, সেট হারানোর পরেই সহকারীর ফোন থেকে স্ত্রী পরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন অভিনেতা। জানা যায়, ফোন হারিয়ে অন্যের ফোন থেকে তাকে মেসেজ করেছিলেন। পরী বললেন, “সব সময় ওর আমায় মনে পড়ে না। তবে প্রয়োজন হলে তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।”

এদিকে শরিফুল রাজকে অন্য ভূমিকায় পাওয়া গেছে কলকাতায়। বেশ কিছু সাক্ষাৎকারে স্ত্রীকে মিস করার কথাও বলেছেন রাজ। ছেলে রাজ্যের বড় হয়ে ওঠা চাক্ষুষ করতে পারছেন না বলেও আক্ষেপ করেছেন। অন্যদিকে আগামী ১০ আগস্ট এক বছর বয়স হবে রাজ্যের। তাই অনেক কিছু পরিকল্পনা করছেন পরী। যে বিষয়গুলোতে থাকবেন শরিফুল রাজও। 

প্রসঙ্গত, দাম্পত্যজীবনটা ভালো যাচ্ছে না পরী মণি ও শরিফুল রাজের। গত বছরের শেষ মাসে বিষাদপূর্ণ হয়ে ওঠে। চলতি বছর বেশ কয়েকবার মিটমাটের চেষ্টা করলেও হিতে-বিপরীতই হয়েছে। দুজনই চেয়েছেন বিচ্ছেদ।