ঢাকায় তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় আগামী ১৩ থেকে ১৫ মে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিভাগীয় শহরগুলোতে আগামী দুই দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, ‘আগামীকাল ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একই সঙ্গে ঢাকায় আগামী ১৩ থেকে ১৫ মে ভারী বৃষ্টি হবে। বিভাগীয় শহরগুলোতে আগামী দুই দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। সমুদ্রবন্দরে আপাতত কোনো সংকেত বা সতর্কবার্তা নেই।’

এই আবহাওয়াবিদ আরও বলেন, ‘তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের সম্ভাবনা রয়েছে, যদিও এটি দেশের উপকূলে তেমন আঘাত হানার অবস্থায় নেই। রংপুর, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে।’

রাজধানী ঢাকায় আগামী সাত দিন থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।