সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রকল্প, কত টাকা দিচ্ছে বিশ্বব্যাংক?

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোসিস্টেম সুরক্ষায় বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

রোববার দুপুরে খুলনার বয়রায় বন ভবনে বিশ্বব্যাংকের প্রতিনিধি ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রকল্পটিতে বিশ্বব্যাংক ৬০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। 
  
প্রতিমন্ত্রী বলেন, ৪ বছর মেয়াদী প্রকল্পের কাজ আগামী বছর শুরু হয়ে ২০৩০ সাল পর্যন্ত চলবে। এই প্রকল্পের লক্ষ্য জীববৈচিত্র রক্ষায় ইকোসিস্টেম সুরক্ষা করা। এর মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনাঞ্চলের ইকোসিস্টেম আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সুন্দরবনে অগ্নিকাণ্ড প্রতিরোধে বন বিভাগের কর্মীদের কঠোর নজরদারি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।