সাত সকালে মুষলধারে বৃষ্টি, নগরবাসীর ভোগান্তি

গত কয়দিন ধরেই গরমে অতিষ্ঠ জনজীবন। হঠাৎ হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও কমছে না ভোগান্তি। আজ রোববার সাত সকালে কিছুটা তা কমেছে। তবে এই বৃষ্টি যোগ করেছে ভোগান্তির নতুন মাত্রা।

সপ্তাহের প্রথম কার্যদিবসে খুব সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানীতে। অনেক সড়কে জমে গেছে পানি। ঘর থেকে অনেকে বের হয়ে আটকা পড়েন। গন্তব্যে যেতে অতিবৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ায়।

ঘণ্টাখানের বেশি বৃষ্টিতে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষকে। সকাল সোয়া ৮টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। কমতে থাকে বৃষ্টি।

রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে।