ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বৃষ্টি হবে কবে থেকে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নেওয়ায় এর প্রভাবে আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়টি বুধবার ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এদিকে, সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই।