আগামী ডিসেম্বরের মধ্যে পাঁচ বিভাগে শিশুদের জন্য ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী এসময় আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন আজই জমা দেওয়ার কথা জানান।
মন্ত্রী বলেন, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি বলেন, ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। বাকি ৮টি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল রয়েছে। যেখানে নতুন ভবন প্রয়োজন, সেখানে নতুন ভবন করা হবে।
চায়না-বাংলাদেশের যৌথ উদ্যাগে ৫টি বড় শহরে ৫টি এক হাজার শয্যার করে বড় হাসপাতাল নির্মাণের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।