ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩২৯ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৭৯ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে ১৪৬ জন।
এছাড়া, বরিশালে ৬৩, চট্টগ্রামে ৫১, খুলনায় ৪০, ময়মনসিংহে ১৩ ও সিলেটে ১, রংপুরে ৬ এবং রাজশাহী বিভাগে ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার মারা যাওয়া রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।