হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, এ পর্যন্ত প্রাণহানি ৭৭১

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি ৭৭১। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আর হাম ও উপসর্গে নতুন রোগী ১ হাজার ৯২ জন। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭২ জনের হাম শনাক্ত হয়েছে, এ নিয়ে মোট হাম আক্রান্ত ১৩ হাজার ৯০৭। আর ৯২০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৪ হাজার ১৬৪ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ৮৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৩ হাজার ২৬০ জন।