হেপাটাইটিস ও এর সংশ্লিষ্ট জটিলতায় দেশে প্রতিবছর প্রায় ২২ হাজার মানুষের মৃত্যু হয়। এ রোগে আক্রান্তদের বেশিরভাগই শুরুতে এ বিষয়ে জানতে পারেন না। তাই এমন নিরব ঘাতক থেকে বাঁচতে নিরাপদ খাদ্যাভ্যাস ও নিয়ন্ত্রিত জীবনযাপন জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব হেপাটাইটিস দিবসের অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.আব্দুল্লাহ আল মাহমুদ এসব কথা বলেন। তিনি জানান, প্রাথমিক অবস্থায় এ রোগের বিশেষ কোন লক্ষ্মণ প্রকাশ পায় না।
তবে, সময়মতো টিকা নেওয়া, নিয়মিত পরীক্ষা করা, নিরাপদ খাদ্যাভ্যাস ও বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে হেপাটাইটিস প্রতিরোধ সম্ভব। তিনি আরও জানান, হেপাটাইটিস বি'র পাশাপাশি হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণও বাড়ছে। তাই সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা।