ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে রেকর্ড আক্রান্ত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ জন। হাসপাতালে ভর্তি ৮০৫ জন, যা একদিনে আক্রান্তের রেকর্ড। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে চলতি বছর এ পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৭৮ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪১৭ জন আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশাল বিভাগে ৮০, চট্টগ্রামে ৮২, খুলনায় ৯৭, ময়মনসিংহে ৬৫, রংপুরে ৭ ও সিলেটে ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। 

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৯৭৮ জনে। গত ২৪ ঘণ্টায় ৭০১ জনসহ এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ২২ হাজার ১৫৯ জন।