হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১ জন রোগী। যাদের মধ্যে ৯৫৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৭২৬ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৪৭ জন। আর হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন।