হামের উপসর্গে মৃত্যু কমেছে, মোট প্রাণহানি ৯৮৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ১৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১১১৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৪০ জনের। 
এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫৬৭ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জনের শরীরে। 

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৫৩ জন। আর হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৫০ জন।