ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৩০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে।
এছাড়া, বরিশাল বিভাগে ১৪২, চট্টগ্রামে ১৭৭, খুলনায় ২৪২, ময়মনসিংহে ৭৭, রাজশাহীতে ১১৬, রংপুরে ৭১ এবং সিলেটে ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। .