ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এতে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৭১ জনে। সোমবার হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৯০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত ৮৮ হাজার ৩৬০ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮৩০ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২১৬, চট্টগ্রামে ২৭২, খুলনায় ৩০৬, ময়মনসিংহে ৯৮, রাজশাহীতে ১০৫, রংপুরে ৬৬ জন ও সিলেটে ৯ জন আক্রান্ত হয়েছেন।