দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২১৩ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৭৪ জন। গত ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ সাত হাজার ৩৭১ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ৭১২ জন।
১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮৪ হাজার ২৬৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ৬৭২ জন।
গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।