হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৯২ জন রোগী। তাদের মধ্যে ১ হাজার ৩০৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের।
এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯২৬ জন। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।