ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৮৮ রোগী।
চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত ১ লাখ ১২ হাজার ৪০০ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ হাজার ৫৮ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৯, চট্টগ্রামে ১৬১, খুলনায় ২৯০, ময়মনসিংহে ৯৩, রাজশাহীতে ২০০, রংপুরে ৭২ এবং সিলেটে ১৫ জন আক্রান্ত হয়েছেন।