ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৫২

ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার সারা দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৫২ জনে। 

আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৮৫১ রোগী।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত ১ লাখ ১৪ হাজার ২৫১ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৪২ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। 

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯২,চট্টগ্রামে ২২০, খুলনায় ২৫৩, ময়মনসিংহে ৯২, রাজশাহীতে ২৩৩, রংপুরে ৯৩ এবং সিলেটে ২৬ জন আক্রান্ত হয়েছেন।