ডেঙ্গুতে একদিনে ৯ জনের প্রাণহানি, সবচেয়ে বেশি ঢাকায়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ঢাকায় মৃত্যু হয়েছে ৬ জনের। জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে।

একদিনে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮১৬ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৪, চট্টগ্রামে ৩১৩, খুলনায় ২১৪, ময়মনসিংহে ৮৪, রাজশাহীতে ২১৭, রংপুরে ১১৬ এবং সিলেটে ২৮ জন আক্রান্ত হয়েছেন।