হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৪২ জনে।
একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১২ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৯০ জনের।
এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৩১ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩১৯ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।