হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৪

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৪৯ জনে। এ ছাড়া একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৫ জন রোগী।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের। এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনের শরীরে। 

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।