২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৫২ জনে। 

একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৪ জন রোগী। 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৯৮৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৯৭ জনের। 

এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৬৭ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনের শরীরে। 

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩ হাজার ৫২৮ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।