হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২৭২ 

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৭২ জনে। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৯৬ জন হাম রোগী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের। 

এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ২১৯ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৩৫ হাজার ৪৭৫ জনের শরীরে। 

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৫৪ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ২ লাখ ১ হাজার ১৫৩ জন।