ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৭ জনের

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে জানানো হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন ডেঙ্গু রোগী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১৩, চট্টগ্রামে ২৯৫, খুলনায় ২২১, ময়মনসিংহে ৮৩, রাজশাহীতে ১৪৮, রংপুরে ৬৭ এবং সিলেটে ১৯ জন আক্রান্ত হয়েছেন। 

চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৩৭১ জন।