হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৮০ জনে।

একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৯ জন হাম রোগী। 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৬১ জনের। 

এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৫৫ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৩৭ হাজার ৭০২ জনের শরীরে। 

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।