ডেঙ্গুতে মৃত্যু ৫শ’ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়াল ৫০২ জনে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৬৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনা বিভাগে ২০১ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, সিলেট বিভাগে ১১ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবত ডেঙ্গুতে সারাদেশে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৫৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৬৪ হাজার ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছরে এ যাবত মোট এক লাখ ৫৭ হাজার ৯৮৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। বর্তমানে পাঁচ হাজার ৬১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।