হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৬১

দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রামক ব্যাধি হামের উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬১ জন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৫৬ জন।

এর আগে, গতকাল সোমবার হাম বা উপসর্গে সারাদেশে কারও মৃত্যু হয়নি। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৭ জন। 

এর মধ্যে নিশ্চিত হাম রোগী ছিল ৯৬ জন এবং সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৩২১ জন।