ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন রোগী ১১৪৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ১৪৫ জন। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫২৪ জনে। আর হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১৩১ জন, রংপুর বিভাগে ৫৮ জন, বরিশাল বিভাগে ১৩৭ জন এবং সিলেট বিভাগে ৫ জন আক্রান্ত হয়েছেন।