ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫৩২ 

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫৩২ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯৭৮ জন।  

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ৬৮৬ জনে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, খুলনা বিভাগে ১২০ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৪৭ জন, বরিশাল বিভাগে ৯৫ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।