সামান্য শারীরিক তৎপরতাতেও যদি আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাহলে বুঝতে হবে আপনার ফুসফুস আশানুরুপ স্বাস্থ্যবান নয়। পরিস্থিতি আরো ভয়ানকও হতে পারে। ফুসফুসের ক্যানসার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে তার পূর্ব লক্ষণগুলি চিনে নেওয়া জরুরি।
যেভাবে চিনবেন ফুসফুসের ক্যানসারের লক্ষণ
যে কোন রোগের কিছু পূর্ব সঙ্কেত থাকে। বিশেষ করে সে যদি কোন কঠিন রোগ হয়, তাহলে আরো বেশি থাকে থাকে। তবে তা চিনতে পারা হল আসল বিষয়। রোগের সঙ্কেত যত তাড়াতাড়ি চেনা যাবে, তত দ্রুত চিকিৎসকের সাহায্য চাওয়া যেতে পারে।
ক্যানসারের মতো রোগের ক্ষেত্রে সঙ্কেত চেনা কিছুটা কঠিন। এর কারণ শরীরের কোন অংশে ক্যানসার বাড়তে শুরু করেছে, তার উপর নির্ভর করে কোন উপসর্গ সবার আগে দেখা দেবে।
মস্তিষ্কের ক্যানসারের লক্ষণের সঙ্গে সব সময়ে মিল থাকে না ফুসফুসের ক্যানসারের প্রাক উপসর্গের। কিন্তু ফুসফুসের ক্যানসার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে তার পূর্ব লক্ষণগুলি চিনে নেওয়া জরুরি।
কাশি ও বুকে ব্যথা
দীর্ঘ দিন ধরে কাশি হয়েই যাচ্ছে? এমন অনেক সময়ে ঠান্ডা লেগে হয়। কিন্তু ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে কোন কারণ ছাড়াই কাশি হতে দেখা যায়। প্রায় বছর জুড়ে লেগেই থাকে কাশির সমস্যা। কিন্তু আপনার যদি দুই মাসের বেশি কাশি হয় এবং ওষুধ খাওয়ার পরও তা ভালো না হয় তাহলে তা ফুসফুস ক্যান্সারের লক্ষণ।
গ্যাস্ট্রিসাইটিস, অবসাদ, রক্তশুন্যতা, স্ট্রেস সহ নানা কারণে বুকে ব্যথা করতে পারে। নিঃশ্বাস গ্রহণের সময় যদি তীব্র ব্যথা হয় অথবা হাসি বা কাশির দেওয়ার সময় বুকে ব্যথা হয় তাহলে তা হতে পারে ফুসফুস ক্যান্সারের একটি লক্ষণ।
শ্বাসকষ্ট
শ্বাস নিতে কষ্ট হওয়ার সমস্যা বাড়ে ফুসফুসে ক্যানসার বাড়তে থাকলে। কারণ, এই রোগের দাপটে বন্ধ হয়ে যেতে শুরু করে শ্বাস নেওয়ার পথটিও।
গলা ভেঙে যাওয়া
অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই সমস্যা। ফুসফুসে ক্যানসার বাড়তে থাকলে তার প্রভাব গিয়ে পড়ে নানা স্তরে। যার কারণে গলার স্বর বদলে যায়। সব সময়েই গলা ভাঙা থাকে। ফুসফুসে ক্যান্সার কোষ জন্ম নেওয়ার পর তা শ্বসন প্রক্রিয়ার অন্যান্য অংশ সহ ভোকাল কর্ড বা স্বরতন্ত্রীকে আক্রমণ করে। ফলে গলার স্বর বদলে যায়।
ক্লান্তি ও গায়ে ব্যথা
ক্যানসারের অন্যতম উপসর্গ হল ক্লান্তি। কিন্তু ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে এই সমস্যা আরও বাড়ে। যেহেতু শ্বাস নিতে কষ্ট হয়, তাই শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা নীচের দিকে চলে যাওয়ার আশঙ্কা থাকে। আর সে কারণেই ক্লান্তিও বাড়ে।
যে কোনও ধরনের ক্যানসারের ক্ষেত্রেই গায়ে ব্যথা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে বিশেষ করে বুক, পিঠ ও কাঁধের আশপাশে বেশি ব্যথা হতে থাকে।
মরিচা রঙের কফ
কফের রঙ যদি মরিচা বা লালাভ হয় তাহলে বুঝতে হবে কফের সঙ্গে রক্ত বের হচ্ছে। এটিও ফুসফুস ক্যান্সারের প্রাথমিক একটি লক্ষণ।
/এ কে/